সম্পদ কর চালুর সুপারিশ এনবিআরের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) পুনরায় সম্পদ কর চালু করার সুপারিশ করতে যাচ্ছে। এনবিআরের চেয়ারম্যান নাসিরুদ্দিন আহমেদ আজ রোববার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।এনবিআর চেয়ারম্যান বলেন, চলতি অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) রাজস্ব আদায় বেড়েছে ২৮ দশমিক ৪৪ শতাংশ। আলোচ্য সময়ে আয়কর, মূল্য সংযোজন কর ও শুল্ক খাতে ৩৯ হাজার ৯১৫ কোটি টাকা আদায় হয়েছে। অন্যদিকে সম্পদ কর পুনরায় চালু হলে বাড়ি, ফ্ল্যাটসহ স্থাবর সম্পদের ওপর রাজস্ব দিতে হবে।এনবিআর আয়োজিত এই সংবাদ সম্মেলনে নাসিরুদ্দিন আহমেদ ছাড়াও ঊর্ধ্বতন অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।