সম্পদ-দায় ব্যবস্থাপনা বিষয়ে বিআইবিএমের প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) সম্প্রতি ‘ব্যাংকে সম্পদ-দায় ব্যবস্থাপনা’ শীর্ষক পাঁচ কর্মদিবসব্যাপী এক প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছে। এতে বিভিন্ন ব্যাংকের ৩৪ জন ঊর্ধ্বতন কর্মকর্তা অংশ নেন।কোর্সটিতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর সম্পদ ও দায় ব্যবস্থাপনাসংক্রান্ত বিভিন্ন নীতিমালা, পদ্ধতি, কৌশল, ঝুঁকি ইত্যাদি সম্পর্কে ধারণা দেওয়া হয়।বিআইবিএমের প্রশিক্ষণ পরিচালক শাহ্ মো. আহসান হাবীব সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করেন। প্রতিষ্ঠানের সহযোগী অধ্যাপক নেহাল আহমেদ ও সহকারী অধ্যাপক অতুল চন্দ্র পণ্ডিত যৌথভাবে কোর্স সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি।