সম্পদের অবমূল্যায়ন ঠেকাতে উদ্যোগ
সম্পদের সঠিক মূল্যমান নির্ধারণ করতে সমীক্ষা করবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এরপর সেই সমীক্ষার ফলাফল নিয়ে বিশেষজ্ঞদের মতামত নেওয়া হবে।
রাজস্ব খাত পর্যালোচনা-সংক্রান্ত সভায় গতকাল রোববার এই সিদ্ধান্ত হয়। এনবিআর চেয়ারম্যান গোলাম হোসেনের সভাপতিত্বে এই সভা এনবিআর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বর্তমানে দুই কোটি টাকার বেশি সম্পদ থাকলে সারচার্জ দিতে হয়। এই সম্পদের মূল্যমান নির্ধারণ করা হয় হস্তান্তরের সময় দেখানো মূল্য ধরে। এতে সম্পদের প্রকৃত মূল্য নির্ধারণ করা সম্ভব হয় না।
গতকালের সভায় বর্তমান বাজারদরে জমি ও ফ্ল্যাটের মূল্য নির্ধারণের জন্য সমীক্ষা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে জমি ও ফ্ল্যাটের বাজারদর সংগ্রহ করা হবে বলে জানা গেছে। এরপর এই সমীক্ষা ফলাফলের ওপর বিশেষজ্ঞদের মতামত নেওয়ার জন্য সেমিনার আয়োজন করা হবে।
বিগত দুটি কর বছরের হিসাবে দুই কোটি টাকার কম সম্পদের মািলকের সংখ্যা পাঁচ হাজারের কম বলে এনবিআর সূত্রে জানা গেছে৷