প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীন সম্পদের ক্রমবর্ধমান বৈষম্য কমাতে ন্যূনতম মজুরি বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে।ধনী ও দরিদ্রদের মধ্যে সম্পদের বৈষম্য উদ্বেগজনক হয়ে ওঠার পরিস্থিতিতে দেশটি ২০১৫ সালের মধ্যে শহরে ন্যূনতম মজুরি গড়ে ৪০ শতাংশ বাড়ানোর একটি পরিকল্পনা অনুমোদন করেছে। খবর বিবিসির।চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোকেও তাদের মুনাফার একটি অংশ সরকারি কোষাগারে জমা দিতে হবে।আয়ের বৈষম্য নিরূপণের মানদণ্ড গিনিসহগ ২০১২ সালে বেড়ে শূন্য দশমিক ৪৭৪ পয়েন্টে উন্নীত হয়েছে। এই হার শূন্য দশমিক ৪ পয়েন্ট অতিক্রম করলে সেটাকে বিশ্লেষকেরা সচরাচর উদ্বেগজনক মনে করেন। কারণ, গিনিসহগ ওই পর্যায় অতিক্রম করলে সামাজিক অস্থিরতা দেখা দেওয়ার আশঙ্কা থাকে।