সম্পূরক শুল্ক তুলে নেওয়ার দাবি জানাল চশমা ব্যবসায়ীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ চশমা শিল্প ও বণিক সমিতি বলেছে, ২০১১-১২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে চশমার মেটাল ফ্রেম, প্লাস্টিক ফ্রেম, মেটাল সানগ্লাস, প্লাস্টিক সানগ্লাস, রিডিং গ্লাস, বেবি সানগ্লাস ইত্যাদি পণ্যের ওপর ট্যারিফ ভ্যালু ও ২০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে। সমিতি এই শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়েছে। সমিতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশের বিপুলসংখ্যক জনগোষ্ঠীর চশমা ব্যবহারের প্রয়োজনীয়তা থাকলেও মাত্র ১৫ থেকে ২০ শতাংশ লোক ব্যবহার করে থাকে। প্রস্তাবিত বাজেটে চশমার মেটাল ফ্রেম, প্লাস্টিক ফ্রেম, মেটাল সানগ্লাস, প্লাস্টিক সানগ্লাস, রিডিং গ্লাস, বেবি সানগ্লাস ইত্যাদি পণ্যের ওপর ট্যারিফ ভ্যালু ও ২০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করায় প্রতিটি চশমার আমদানি শুল্ক ৪২ থেকে বেড়ে ৬২ টাকা হবে। এতে চশমার দাম বাড়বে। তাই চশমার দাম কমানোর জন্য সম্পূরক শুল্ক প্রত্যাহার চাওয়া হয়েছে।সমিতি বলেছে, এখনো বাজারে ৪০-৫০ টাকায় চশমার ফ্রেম ও রিডিং গ্লাস পাওয়া যায়। এ ছাড়া ২০-২৫ টাকায় একটি বেবি সানগ্লাস পাওয়া যায়। উল্লেখ্য, প্রতিটি চশমা, রিডিং গ্লাস, সানগ্লাস ও বেবি সানগ্লাসে ৪২ টাকা আমদানি শুল্ক দিতে হয় বলে সমিতি জানিয়েছে।