সম্মাননা পেল নর্থ সাউথ ইউনিভার্সিটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেসরকারি বিশ্ববিদ্যালয় পর্যায়ে ২০১৪-১৫ বছরে উন্নয়নমুখী উদ্যোগ, সফল কার্যক্রমসহ ইতিবাচক পরিবর্তন সাধন ও গণমাধ্যমে সর্বাধিক প্রচারণার জন্য বর্ষসেরা সম্মাননা পেয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ)। রাজধানীর একটি হোটেলে সম্প্রতি এ উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপূর্ত ও গৃহায়ণমন্ত্রী মোশাররফ হোসাইন। তাঁর হাত থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন এনএসইউর উপাচার্য আমিন ইউ সরকার। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আব্দুস সোবহান। বিজ্ঞপ্তি।