সম্মাননা পেল বিএটিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির জন্য ‘এশিয়া রেসপনসিবল এন্ট্রাপ্রেনিউরশিপ অ্যাওয়ার্ড ২০১৫’ শীর্ষক সম্মাননা পেয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটিবি)। আর্সেনিকমুক্ত নিরাপদ সুপেয় পানি সরবরাহ প্রকল্প ‘প্রবাহ’র জন্য এই সম্মাননা দেওয়া হয়। সম্প্রতি ম্যাকাউ দ্বীপপুঞ্জে এক অনুষ্ঠানে বিএটিবির পক্ষে পুরস্কার গ্রহণ করেন কোম্পানির করপোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স বিভাগের প্রধান শাহেদ জুবায়ের। নিজস্ব প্রতিবেদক