বিজিএমইএর দ্বিবার্ষিক নির্বাচন ২৪ ফেব্রুয়ারি
সম্মিলিত পরিষদ ঝুঁকি কমিয়ে সম্ভাবনা কাজে লাগাতে চায়
বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) এবারকার নির্বাচনে জয়ী হলে সম্মিলিত পরিষদ এই খাতে ঝুঁকির আশঙ্কা কমিয়ে সুযোগের সম্ভাবনা কাজে লাগানোর চেষ্টা করবে।বিজিএমইএর এবারের নির্বাচনে ‘ক্রমাগত সাফল্যের প্রতীক...’ এই স্লোগানে প্রতিদ্বন্দ্বিতাকারী সম্মিলিত পরিষদ মনে করে, বিদ্যুৎ ও গ্যাস সংকটের পাশাপাশি দক্ষ জনসম্পদের অভাব, রাস্তাঘাট, বন্দর, অন্যান্য ভৌত অবকাঠামোর উন্নয়ন এবং পরিকল্পিত নগরায়নসহ শিল্পাঞ্চল গঠন ও আন্তর্জাতিক বাজারে তুলার মূল্য বৃদ্ধি এবং প্রতিযোগী দেশগুলোর বিভিন্ন পদক্ষেপের সঙ্গে পাল্লা দিয়ে নিজেদের প্রতিযোগিতার সক্ষমতা ধরে রাখা প্রভৃতি বিষয়ে দৃষ্টি দেওয়া আজ সময়ের দাবি।২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বিজিএমইএর ২০১১-১২ এর দ্বিবার্ষিক নির্বাচন। বরাবরের মতো এবারের নির্বাচনেও ফোরাম ও সম্মিলিত পরিষদ নামে দুটি ব্যবসায়িক গোষ্ঠী ২৭টি পদের সব কটিতেই প্রতিদ্বন্দ্বিতা করছে। সম্মিলিত পরিষদের নেতৃত্ব দিচ্ছেন বিজিএমইএর বর্তমান সহসভাপতি এবং ওনাস অ্যাপারেলসহ ১২টি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক শফিউল ইসলাম মহিউদ্দিন। বিজিএমইএর এবারের নির্বাচনে ঢাকা অঞ্চলে সম্মিলিত পরিষদের প্রার্থীরা হলেন: শফিউল ইসলাম মহিউদ্দিন, স্টারলিং গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দিকুর রহমান, সিহা ডিজাইনের ব্যবস্থাপনা পরিচালক এস এম মান্নান (কচি), ক্ল্যাসিক গ্রুপের এমডি মো. শাহিদউল্লাহ আজিম, মণ্ডল গ্রুপের এমডি আবদুল মমিন মণ্ডল, গোল্ডেন রিফিট গার্মেন্টসের চেয়ারম্যান/ এমডি খন্দকার রফিকুল ইসলাম, জায়ান্ট অ্যাপারেলসের এমডি ফারুক হাসান, ফেভারিট গার্মেন্টসের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন চৌধুরী (অরুন), সোয়েটার মেকার্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. মশিউল আজম সজল, পেনিনসুলা ড্রেসেস ইন্টারন্যাশনালের চেয়ারম্যান এস শহিদুজ্জামান চয়ন, শান্তা গার্মেন্টসের চেয়ারম্যান/এমডি খোন্দকার জামিল উদ্দিন, সাদমা ফ্যাশন ওয়্যারের এমডি মো. নাসির উদ্দিন, সাসকো গার্মেন্টসের এমডি শেখ আতিয়ার রহমান দীপু, টুং হাই সোয়েটার্সের চেয়ারম্যান/এমডি মো. মাহবুবুর রহমান, ফারসি ডাইংয়ের এমডি ফয়জুন নবী চৌধুরী, লা-বেল অ্যাপারেলসের এমডি রিয়াজ-বিন-মাহমুদ, সিকদার গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান ও এমডি সহিদুল হক সিকদার, সমাহার সোয়েটার্সের চেয়ারম্যান/এমডি নাহিদ হাসান, তুসুকা ফ্যাশনের চেয়ারম্যান আরশাদ জামাল (দিপু) ও ইউটা অ্যাপারেলসের এমডি রাজ্জাক সাত্তার।এই প্যানেলে চট্টগ্রাম অঞ্চলের প্রার্থীরা হলেন: ইস্টার্ন অ্যাপারেলসের চেয়ারম্যান/এমডি নাসির উদ্দিন চৌধুরী, আল-আমিন গার্মেন্টসের চেয়ারম্যান/এমডি এ এম চৌধুরী (সেলিম), ডে অ্যাপারেলসের এমডি মোহাম্মদ আবদুল ওয়াহাব, বিএসএ গার্মেন্টসের পরিচালক নাফিদ নবী নাফ, ওয়েল ফ্যাশনের এমডি সৈয়দ নজরুল ইসলাম, মিরেজ ওয়্যারের এমডি কে মাহাবুবউদ্দিন জুয়েল ও রাউজান সোয়েটারের চেয়ারম্যান/ এমডি সাব্বির মোস্তফা।