সময়সীমা বাড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানাল বিসিআই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নেওয়া পাওয়ার ফ্যাক্টর শুদ্ধকরণ চার্জ বা মাসুল আরোপের সময়সীমা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই)।বিইআরসি ‘এ’ ও ‘ডি’ শ্রেণীর ২০ কিলোওয়াট পর্যন্ত সব তিন ফেজ (৪০০ ভোল্ট), ‘বি’ শ্রেণীর সব তিন ফেজ (৪০০ ভোল্ট), ‘সি’ ও ‘ই’ শ্রেণীর সব তিন ফেজ (৪০০ ভোল্ট) এবং ‘জে’ শ্রেণীর রাস্তার বাতি ব্যতীত সব তিন ফেজ (৪০০ ভোল্ট) গ্রাহকদের ক্ষেত্রে এ সময়সীমা বাড়িয়েছে।বিইআরসি বলেছে, দেশের বিদ্যুত্ পরিস্থিতির উন্নতির স্বার্থে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে উল্লিখিত সব গ্রাহককে প্রয়োজনীয় মানের পাওয়ার ফ্যাক্টর শুদ্ধকরণ সরঞ্জাম স্থাপন করতে হবে। অন্যথায় ২০১১ সালের ১ জানুয়ারি থেকে পাওয়ার ফ্যাক্টর শুদ্ধকরণ চার্জ বা মাসুল কার্যকর হবে।বিসিআইয়ের সভাপতি শাহেদুল ইসলাম সম্প্রতি সমিতির এক জরুরি সভায় এ প্রসঙ্গে বলেন, ‘বিইআরসি পাওয়ার ফ্যাক্টর শুদ্ধকরণ সরঞ্জাম বসানোর জন্য যে উদ্যোগ নিয়েছে তা দেশেও বিদ্যুত্ পরিস্থিতি উন্নয়নে সহযোগী ভূমিকা পালন করবে। তবে তাদের এ উদ্যোগের কথা সাধারণ ব্যবসায়ীরা জানতেন না বলেই ব্যবসায়ী মহলে বিদ্যুত্ বিল নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। অতিরিক্ত বিদ্যুত্ বিল হাতে পেয়েই ব্যবসায়ী পাওয়ার ফ্যাক্টর চার্জ বা সরঞ্জাম সম্পর্কে অবগত হয়। বিজ্ঞপ্তি।