সরকার জ্বালানি-সংকট নিরসনে নবায়নযোগ্য জ্বালানিতে জোর দিচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে জ্বালানি ও বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সরকার নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে জোর দিচ্ছে।শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া ‘টোটাল সোলার সলিউশন: এ রোড টু সাসটেইনেবল এনার্জি’ শীর্ষক এক সেমিনারে এসব কথা বলেন। জাপান সোলারটেক (বাংলাদেশ) লিমিটেড গত সোমবার এই সেমিনারের আয়োজন করে।সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জাপানের ইউ-টেক গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মাশায়ুকি উশিয়ামা, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য রিজওয়ান খান, বুয়েটের ইলেকট্রনিকস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান সাইফুর রহমান ও গ্রামীণ শক্তির ব্যবস্থাপনা পরিচালক আবসার কামাল।এতে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন জাপান সোলারটেক (বাংলাদেশ) লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক রফিকুল ইসলাম ও স্যানইয়ো এশিয়া প্রাইভেট লিমিটেডের পরিচালক মাইক কাতাওকা। সেমিনারে আরও উপস্থিত ছিলেন বিদ্যুৎ-সচিব আবুল কালাম আজাদ, ঢাকায় জাপানি দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স তাকানোরি উচেরা প্রমুখ।সেমিনারে বলা হয়, দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে সরকার ইতিমধ্যে নবায়নযোগ্য জ্বালানি নীতি তৈরি করতে সুপারিশ প্রণয়নসহ এ ব্যাপারে প্রচার কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছে। বিজ্ঞপ্তি।