সরকারকে লভ্যাংশ বাবদ ৫৭ লাখ টাকা দিয়েছে সানোফি-এভেনটিস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সানোফি-এভেনটিস বাংলাদেশ লিমিটেড লভ্যাংশ বাবদ সরকারকে ৫৭ লাখ টাকা দিয়েছে। গত সোমবার সানোফি-এভেনটিস আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের চেয়ারম্যান কে এইচ মাসুদ সিদ্দিকীর কাছে ৫৭ লাখ টাকার লভ্যাংশের একটি চেক হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সানোফি-এভেনটিস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইফতেখারুল ইসলাম ও মুহাম্মদ তাজদিকুল ইসলাম, পরিচালক (অর্থ ও প্রশাসন) এবং কোম্পানি সচিব।গত জুনে অনুষ্ঠিত সানোফি-এভেনটিসের ৪৬তম বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডাররা পরিচালকমণ্ডলীর সুপারিশ ও ১০ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেন। ইতিমধ্যে শিল্প মন্ত্রণালয়কে তাদের অংশের লভ্যাংশ বাবদ ৯১ লাখ টাকা পরিশোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।