সরকারকে ১২ কোটি টাকা লভ্যাংশ দিল ইডকল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) ২০১১-১২ অর্থবছরের বিপরীতে সরকারকে ১২ কোটি টাকা লভ্যাংশ দিয়েছে।ইডকলের চেয়ারম্যান ও জ্যেষ্ঠ সচিব এবং সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা মাহমুদ মালিক সম্প্রতি সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে এই লভ্যাংশের চেক হস্তান্তর করেন।ইডকলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরও জানানো হয়, গত বছর প্রতিষ্ঠানটি সরকারকে লভ্যাংশ বাবদ ১০ কোটি টাকা দিয়েছিল।ইডকল হচ্ছে একটি আর্থিক প্রতিষ্ঠান, যেটির কার্যক্রম স্বাধীনভাবে পরিচালিত হয়। এটি সম্পূর্ণ সরকারি মালিকানাধীন পাবলিক লিমিটেড কোম্পানি। এ প্রতিষ্ঠান বেসরকারি খাতে ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ আকারের অবকাঠামো প্রকল্পে অর্থায়ন করে থাকে। এ ছাড়া প্রতিষ্ঠানটি দেশে নবায়নযোগ্য জ্বালানি প্রযুক্তির উন্নয়নেও কাজ করে।