সরকারি কর্মচারীদের শেয়ারবাজারে বিনিয়োগ বন্ধ-সংক্রান্ত পরিপত্র প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শেয়ারবাজারে বিনিয়োগ বন্ধ-সংক্রান্ত পরিপত্রটি প্রত্যাহার করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব আবদুস সোবহান শিকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে লিখিতভাবে পরিপত্রটি প্রত্যাহার করা হয়। প্রত্যাহারের তারিখ উল্লেখ করা হয়েছে ১৮ জানুয়ারি। আজ বৃহস্পতিবার এ তথ্য জানা গেছে।এর আগে বিদ্যমান বিধিমালা অনুযায়ী দেশের শেয়ারবাজারে বিনিয়োগ থেকে বিরত থাকার জন্য সব সরকারি কর্মকর্তা-কর্মচারীকে নির্দেশ দিয়ে ১৮ জানুয়ারি বিকেলে একটি পরিপত্র জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। রাতে পরিপত্রটি প্রত্যাহার করা হয় বলে আবদুস সোবহান প্রথম আলো অনলাইনকে জানিয়েছিলেন।তবে ওই দিন সকাল সাড়ে ১০টায় সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান এম খায়রুল হোসেন দাবি করে বলেছিলেন, শেয়ারবাজারে সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা বিনিয়োগ করতে পারবেন না—এমন কোনো সিদ্ধান্ত ১৬ জানুয়ারি অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে নেওয়া হয়নি। এসইসির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে খায়রুল হোসেন এ কথা বলেছিলেন।