সরকারি কেনাকাটায় মোবাইল অ্যাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, সরকারি ক্রয়ে স্বচ্ছতা, জবাবদিহি এবং সময় ও অর্থের অপচয় রোধে ই-জিপি পদ্ধতি অর্থনীতিতে অভাবনীয় পরিবর্তন আনবে।

গতকাল বৃহস্পতিবার পরিকল্পনা কমিশনের এনইসি মিলনায়তনে সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ) আয়োজিত
‘ই-জিপি সিস্টেমে ব্যাংকের ভূমিকা ও ভবিষ্যৎ পদক্ষেপ’ শীর্ষক সেমিনারে পরিকল্পনামন্ত্রী এ কথা বলেন।

বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব ফরিদ উদ্দিন আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মোহাম্মদ আবদুল মান্নান, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরী, বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর চিমিয়াও ফান ও সিপিটিইউর মহাপরিচালক ফারুক হোসেন বক্তব্য দেন।

অনুষ্ঠানে সরকারি কেনাকাটার জন্য সিপিটিইউ নামে মোবাইল অ্যাপস উদ্বোধন করা হয়। এতে সরকারি দরপত্র আহ্বানসহ কেনাকাটার সব তথ্য আছে।

পরিকল্পনামন্ত্রী বলেন, দেশের অর্থনীতির টেকসই গতিশীলতা আনতে ব্যাংকিং সেবা ও সুদের হার আন্তর্জাতিক মানদণ্ডে উন্নীত করা অপরিহার্য।