সরকারি চাকুরেদের বোনাস-ভাতায়ও কর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের উৎসব ভাতাসহ অন্যান্য ভাতা করের আওতায় আনার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আজ বৃহস্পতিবার বাজেট বক্তৃতায় এ প্রস্তাব করেন তিনি।
অর্থমন্ত্রী বলেন, বিদ্যমান আইনে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মূল বেতন ছাড়া অন্যান্য ভাতা করমুক্ত রয়েছে; এটি বৈষম্যমূলক।
এ বৈষম্য দূর করার লক্ষ্যে প্রথম পদক্ষেপ হিসেবে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসমূহের সব কর্মকর্তা-কর্মচারীদের বেতনের মতো বোনাস ও উৎসব ভাতার ওপর একই নিয়মে কর আরোপের প্রস্তাব জানান অর্থমন্ত্রী। তিনি আরও বলেন, অতি সত্বর সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতাও বৃদ্ধির ব্যবস্থা হচ্ছে।