সরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চার নতুন এমডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন বিশেষায়িত ব্যাংক ও এক আর্থিক সংস্থায় চার নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দিয়েছে সরকার।

অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ঈদের ছুটির আগে শেষ কর্মদিবসে গত বৃহস্পতিবার উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) থেকে পদোন্নতি দিয়ে চার এমডি নিয়োগ দেয়। 

এর মধ্যে সোনালী ব্যাংকের ডিএমডি আবদুর রউফ কর্মসংস্থান ব্যাংকের এমডি হয়েছেন। বিডিবিএলের ডিএমডি মোহাম্মদ জালালউদ্দিন এমডি হয়েছেন আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের।

এ ছাড়া ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ডিএমডি অহিদুজ্জামান খন্দকার হয়েছেন প্রবাসীকল্যাণ ব্যাংকের এমডি এবং জনতা ব্যাংকের ডিএমডি আফরোজা গুলনাহার হয়েছেন বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের এমডি।