সরকারের ব্যাংক ঋণ কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাংকব্যবস্থা থেকে সরকারের ঋণ গ্রহণ সদ্যসমাপ্ত ২০১৩-১৪ অর্থবছরে উল্লেখযোগ্য হারে কমেছে। বাংলাদেশ ব্যাংকের প্রাথমিক হিসােব দেখা যায়, গত অর্থবছর শেষে ব্যাংকব্যবস্থা থেকে সরকারের প্রকৃত ঋণ গ্রহণের পরিমাণ দাঁড়িয়েছে সাত হাজার ৯৫১ কোটি টাকা; যা লক্ষ্যমাত্রার চেয়ে ২৬ দশমিক ৫ শতাংশ ও এর আগের ২০১২-১৩ অর্থবছরের চেয়ে ৫৬ দশমিক ৭ শতাংশ কম। আগের অর্থবছরে সরকার ব্যাংকব্যবস্থা থেকে ১৮ হাজার ৩৭৮ কোটি টাকার ঋণ নিয়েছিল। আর গত অর্থবছরে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ২৫ হাজার ৯৯৩ কোটি টাকা। আর সংশোধিত বাজেটে তা বাড়িয়ে ২৯ হাজার ৯৮২ কোটি টাকা নির্ধারণ করা হয়।