সরকারের সদিচ্ছা ছাড়া পাটশিল্প রক্ষা করা সম্ভব নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের সদিচ্ছা ও প্রণোদনা ছাড়া পাটশিল্পকে রক্ষা করা সম্ভব নয়।সিরাজগঞ্জ পাবলিক লাইব্রেরিতে গত সোমবার পাট ও পাটশিল্প রক্ষা সিরাজগঞ্জ কমিটি আয়োজিত গোলটেবিল বৈঠকে বক্তারা এই অভিমত দেন।বক্তারা বলেন, কর্মকর্তাদের দুর্নীতি এবং সরকারের সদিচ্ছা, সঠিক পরিকল্পনা ও সুষ্ঠু পরিচালনার অভাবে এ দেশের পাটশিল্প ধ্বংসের দ্বারপ্রান্তে চলে এসেছে। যে কারণে বাংলাদেশ এখনো পাট উৎপাদনে ভালো অবস্থানে থাকা সত্ত্বেও এই শিল্পকে এগিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না।বৈঠকে সভাপতিত্ব করেন সাবেক সিরাজগঞ্জ কওমি জুট মিল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. আবদুল খালেক। এতে বক্তব্য দেন বাসদের সিরাজগঞ্জ জেলার আহ্বায়ক নবকুমার কর্মকার, ট্রেড ইউনিয়নের সাবেক সভাপতি মো. শহিদুল ইসলাম, স্থানীয় দৈনিক যমুনা প্রবাহ-এর সম্পাদক মোস্তফা কামাল, সিরাজগঞ্জ স্বার্থরক্ষা সংগ্রাম কমিটির যুগ্ম আহ্বায়ক আবু বক্কর ভূঁইয়া, সিরাজগঞ্জের জাতীয় পাটকলের ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আবু সাহা মোল্লা, বেসরকারি সংস্থা শার্পের পরিচালক মো. শওকত আলী প্রমুখ।