সরিষাবাড়ীতে ট্রাক্টর মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল রোববার জামালপুরের সরিষাবাড়ীতে রেলওয়ে স্টেশন রোডে দি মেটাল প্রাইভেট কোম্পানি লিমিটেড জামালপুর আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে দুই দিনব্যাপী ট্রাক্টর মেলা শুরু হয়েছে।মেলায় প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ট্রাক্টর বিক্রয় করা হবে। ছোট, মাঝারি ও বড় ধরনের ট্রাক্টর এ মেলায় বিক্রির জন্য আনা হয়েছে। মেটাল প্রাইভেট কোম্পানির ঊর্ধ্বতন আঞ্চলিক কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, কৃষককে প্রযুক্তিভিত্তিক আবাদে উদ্বুদ্ধ করার জন্যই এ মেলার আয়োজন করা হয়েছে।