সরিষাবাড়ীতে প্রগতি লাইফ ইনস্যুরেন্সের অফিস চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার আরামনগর বাজারের রফিক প্লাজায় গত মঙ্গলবার প্রগতি লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের অফিস উদ্বোধন করা হয়।অফিসটির উদ্বোধন করেন পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র শামসুল হক। প্রগতি লাইফ ইনস্যুরেন্সের ভিপি আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কোম্পানির উন্নয়ন কর্মকর্তা আহমাদুর রহমান, নাছিমা সাদিক, শফিকুল ইসলাম তালুকদার এবং লিটন কুমার সাহা।