সর্ববৃহৎ শিপইয়ার্ড তৈরি করেছে খান ব্রাদার্স শিপবিল্ডিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের সর্ববৃহৎ শিপইয়ার্ড তৈরি করেছে খান ব্রাদার্স শিপবিল্ডিং লিমিটেড। মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নে মেঘনা নদীর তীরে ৩০০ বিঘা জায়গায় ১৫০ কোটি টাকা ব্যয়ে এই শিপইয়ার্ড তৈরি করা হয়েছে। আগামী শনিবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রধান অতিথি হিসেবে শিপইয়ার্ডের উদ্বোধন করবেন। আজ বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।খান ব্রাদার্স গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ এনামুল কবির খান সংবাদ সম্মেলনে বলেন, দেশে রপ্তানিমুখী আনন্দ ও মেরিন নামের দুটি শিপইয়ার্ড রয়েছে। তবে খান ব্রাদার্স শিপবিল্ডিং লিমিটেড আয়তনের দিক থেকে সর্ববৃহৎ। এটি ১৫ হাজার ডিডব্লিউটি সমুদ্রগামী জাহাজ তৈরির লক্ষ্যে এগিয়ে যাবে, যাতে প্রচুর কর্মসংস্থানের সৃষ্টি হবে। বর্তমানে শিপইয়ার্ডটিতে এক হাজার শ্রমিক ৫০ জন প্রকৌশলী কর্মরত আছেন।খান ব্রাদার্স শিপবিল্ডিংয়ের পরিচালক (টেকনিক্যাল) আবদুর রহিম এ সময় বলেন, ২০০৮ সালে পশ্চিমা বিশ্বে অর্থনৈতিক মন্দায় দুর্দিনে পড়ে দেশের জাহাজ নির্মাণ শিল্প। তবে সারা পৃথিবীতে এর চাহিদা রয়েছে। বাংলাদেশের উদ্যোক্তারা এর সুযোগ নিতে এগিয়ে এলে রপ্তানিবাজারে নতুন দিগন্ত সৃষ্টি করা যাবে।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক (বিপণন) এ এ এফ মুকিম।খান ব্রাদার্স ২০০৭ সালের ডিসেম্বর মাস থেকে জাহাজ নির্মাণের কাজ শুরু করে।শনিবার আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ বণিক সমিটি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি এ কে আজাদ, জার্মান রাষ্ট্রদূত হরগার মিশায়েল, ডেনমার্ক রাষ্ট্রদূত সেভডন অলিং উপস্থিত থাকবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।