সর্বোচ্চ পরিমাণ রাজস্ব দিয়েছে আবদুল মোনেম সুগার রিফাইনারি লিমিটেড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম কাস্টম হাউসের মাধ্যমে রাজস্ব জমা দেওয়া শীর্ষ ১০০টি প্রতিষ্ঠানের মধ্যে চিনি পরিশোধনকারী প্রতিষ্ঠান আবদুল মোনেম সুগার রিফাইনারি লিমিটেড ২০১৬-১৭ অর্থবছরে এককভাবে সবচেয়ে বেশি পরিমাণ রাজস্ব জমা দিয়েছে। আবদুল মোনেম লিমিটেডের শীর্ষস্থানীয় ইউনিটগুলোর অন্যতম হলো আবদুল মোনেম সুগার রিফাইনারি। শুল্ক কর্তৃপক্ষের সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, আবদুল মোনেম সুগার রিফাইনারি লিমিটেড গত অর্থবছরে ২ লাখ ৯০ হাজার টন চিনি আমদানি করেছে। এই চিনির মোট আমদানি মূল্য ছিল ১ হাজার ০৯৩ কোটি টাকা। এর বিপরীতে এ কোম্পানি রাজস্ব বাবদ জমা দিয়েছে ৪৮০ কোটি টাকা। বিজ্ঞপ্তি