সহজ শর্তে ঋণ চান ঈশ্বরদীর কৃষকেরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনার ঈশ্বরদীর কৃষকেরা সহজ শর্তে ঋণ চেয়েছেন। সেই সঙ্গে নিজেদের বিরুদ্ধে দায়ের হওয়া সার্টিফিকেট মামলা প্রত্যাহার এবং নিম্নমানের সার বিক্রি বন্ধের দাবি জানান। ঈশ্বরদীর ছলিমপুর ইউনিয়নের বক্তারপুরে গত শনিবার মা-মণি কৃষি খামার চত্বরে এক মতবিনিময় সভায় তাঁরা কৃষিসচিব শ্যামল কান্তি ঘোষের কাছে এসব দাবি জানান। বাংলাদেশ ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহজাহান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে মুরাদ মালিথা, আনছার আলী, সেলিম আহমেদ প্রমুখ কৃষক বক্তব্য দেন। এ সময় ঈশ্বরদীর বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক খলিলুর রহমান উপস্থিত ছিলেন।