সহায়ক জামানতবিহীন পরিবহনঋণ চালু করেছে অগ্রণী ব্যাংক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অগ্রণী ব্যাংক লিমিটেড দেশে দারিদ্র্য বিমোচন ও গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এসএমই ক্ষুদ্র পরিবহনঋণ কর্মসূচি চালু করেছে।এই কর্মসূচির আওতায় তিন লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে। যেসব পরিবহন ক্রয়ে এই ঋণ দেওয়া হবে—ব্যাটারিচালিত ইজি বাইক (থ্রি হুইলার), এলপিজি ও সিএনজিচালিত অটোরিকশা, টেম্পো ও ভ্যান এবং স্কুটার। সম্প্রতি ব্যাংকের পরিচালনা পর্ষদ এই কর্মসূচি অনুমোদন করেছে।একক ব্যক্তির ক্ষেত্রে দেড় লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে কোনো সহায়ক জামানত লাগবে না। এই কর্মসূচির আওতায় দুই-তিনজন ব্যক্তি গ্রুপ গঠন করে ঋণ নিতে পারবেন। এই গ্রুপের ক্ষেত্রে তিন লাখ টাকা পর্যন্ত ঋণ গ্রহণে কোনো সহায়ক জামানতের প্রয়োজন হবে না। বিজ্ঞপ্তি।