সহিংসতার শিকার ২৯ জনকে নগদ সহায়তা দিল এফবিসিসিআই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক সহিংসতায় আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন এমন ২৯ জনকে ১০ হাজার টাকা করে দিয়েছে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)। একই সঙ্গে এই ২৯ জনের কাছে প্রয়োজনীয় জরুরি ওষুধ ও কম্বল বিতরণ করেছে সংগঠনটি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আহতদের পরিদর্শন শেষে গতকাল রোববার এসব সহায়তা দেয় এফবিসিসিআই।
অনুষ্ঠানে এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ, সহসভাপতি মনোয়ারা হাকিম আলী ও হেলাল উদ্দিন, বার্ন ইউনিটের প্রধান সমন্বয়কারী চিকিৎসক সামন্ত লাল সেন প্রমুখ উপস্থিত ছিলেন।
এ ছাড়া যাত্রীবাহী যানবাহনে নিক্ষিপ্ত পেট্রলবোমায় অগ্নিদগ্ধ হয়ে নিহত ব্যক্তিদের প্রত্যেকের পরিবারকে ৫০ হাজার টাকা দেওয়ার ঘোষণাও দিয়েছে সংগঠনটি।
এফবিসিসিআইয়ের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, বার্ন ইউনিট থেকে নিহত ২২ জনের একটি তালিকা দেওয়া হয়েছে। তাতে দু-একজনের পূর্ণাঙ্গ ঠিকানা ছিল না। তা পেলে তাঁদের পরিবারকে এ সপ্তাহেই সহায়তা দেওয়া হতে পারে।