সাংহাই প্রদর্শনীতে ২০ সেপ্টেম্বর বাংলাদেশ দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের সাংহাইয়ে চলমান বিশ্ব প্রদর্শনীতে ২০ সেপ্টেম্বর বাংলাদেশি অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ দিবস উদ্যাপনের জন্য নির্ধারণ করেছে প্রদর্শনীর আয়োজক কর্তৃপক্ষ।বাংলাদেশ দিবসের অনুষ্ঠান উদ্যাপনের লক্ষ্যে বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খানের নেতৃত্বে বাংলাদেশ থেকে একটি প্রতিনিধিদল ১৭ সেপ্টেম্বর চীনে যাবে। এ প্রতিনিধিদলে ব্যবসায়ী, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, সংগীতশিল্পী, নৃত্যশিল্পী এবং সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিরা রয়েছেন।পৃথিবীর বৃহত্তম এ প্রদর্শনীতে বাংলাদেশের একটি প্যাভিলিয়ন অংশ নিচ্ছে। এ প্রদর্শনীটি একটি থিমভিত্তিক মেলা। বিশ্বের বিভিন্ন দেশ তাদের স্বীয় ইতিহাস, ঐতিহ্য, পুরোনো নগরের চিত্রসহ আধুনিক সভ্যতা এবং নগরায়ণের আদলে নিজ নিজ প্যাভিলিয়ন আকর্ষণীয়ভাবে নির্মাণ করেছে। বাংলাদেশও এ দেশের প্রাকৃতিক সৌন্দর্য, প্রবহমান ঐতিহ্য এবং বর্তমান নগরায়ণের সমন্বয়ে বাংলাদেশ প্যাভিলিয়ন নির্মাণ করেছে।প্রতিদিন বিভিন্ন দেশ থেকে আসা প্রায় ১০-১২ হাজার দর্শক বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করছে।উল্লেখ্য, গত ১ মে থেকে চীনের সাংহাই নগরে ছয় মাসব্যাপী ওয়ার্ল্ড এক্সপো-২০১০ শুরু হয়। এ প্রদর্শনী আগামী ৩১ অক্টোবর পর্যন্ত চলবে। বাংলাদেশসহ বিশ্বের প্রায় ২০০টি দেশ এই এক্সপোতে অংশ নিচ্ছে।সাংহাই এক্সপোতে বাংলাদেশ প্যাভিলিয়ন বিশ্বের সপ্তম প্রাকৃতিক আশ্চর্য হিসেবে সুন্দরবনকে আকর্ষণীয় ও জোরালোভাবে উপস্থাপন করছে।চীনের সাংহাই এক্সপোর বাংলাদেশ প্যাভিলিয়নের কার্যক্রম এবং সেখানকার বাংলাদেশ প্রতিনিধির সঙ্গে সরাসরি কথা বলতে চাইলে যে কেউ বাংলাদেশে বসে ভিডিও কনফারেন্সিং পদ্ধতিতে expo2010.bangladeshpavilion ঠিকানায় ওয়ার্ল্ড এক্সপোর দৃশ্যাবলি সরাসরি দেখতে পারবেন। তথ্য বিবরণী।