সাইকেলে গিরিপথ পাড়ি দিলেন তিন বাংলাদেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বাইসাইকেলে চেপে পৃথিবীর অন্যতম সর্বোচ্চ গিরিপথ নেপালের ‘থরং লা’ অতিক্রম করেছেন তিন বাংলাদেশি অভিযাত্রী। এ আয়োজনের সহযোগিতায় ছিল মি. নুডলস ও ট্রেকার্স অব বাংলাদেশ। ওই তিন বাংলাদেশি হলেন আবদুল্লাহ তাহির চৌধুরী, আরিফুল ইসলাম ভূঁইয়া ও অভিমন্যু সাহা। গত সোমবার এক সংবাদ সম্মেলনে এ খবর জানানো হয়। এতে তিন অভিযাত্রী ছাড়াও উপস্থিত ছিলেন মি. নুডলসের ক্যাটাগরি ম্যানেজার তোষণ পাল, ব্র্যান্ড ম্যানেজার রিয়াদুল ইসলাম, প্রাণ-আরএফএল গ্রুপের হেড অব মিডিয়া সুজন মাহমুদ ও ট্রেকার্স অব বাংলাদেশের চেয়ারম্যান তারিক ওবায়দা। বিজ্ঞপ্তি