সাইপ্রাসের সব ব্যাংক বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ থাকবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাইপ্রাসের সব ব্যাংক কাল বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ থাকবে।দেশটির কেন্দ্রীয় ব্যাংক সোমবার রাতে এক আকসিঞ্চক বিবৃতিতে সব ব্যাংক বন্ধ রাখার এই ঘোষণা দিয়েছে। ব্যাংক অব সাইপ্রাস ওই বিবৃতিতে বলেছে, পুরো ব্যাংকব্যবস্থায় সাবলীল কার্যক্রম নিশ্চিত করার লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর প্যানিকোস দেমেত্রিয়াদেসের পরামর্শ অনুযায়ী অর্থমন্ত্রী সাইক্যাল স্যাইরস এই সিদ্ধান্ত দেন। খবর বাসস/এএফপির।এর মাত্র কয়েক ঘণ্টা আগে কেন্দ্রীয় ব্যাংক ঘোষণা দিয়েছিল যে আর্থিক সংকটে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দুটি বৃহত্তম ব্যাংক লাইকি ব্যাংক ও ব্যাংক অব সাইপ্রাস বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ থাকবে। অন্য সব ব্যাংকের কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে।আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে ইতিমধ্যে সাইপ্রাসের এক হাজার কোটি ইউরোর সাহায্য পাওয়ার বিষয়ে একটি চুক্তি হয়েছে।