সাইফুর রহমান কমার্স ব্যাংকের নতুন এএমডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাইফুর রহমান পাটওয়ারী
সাইফুর রহমান পাটওয়ারী

সাইফুর রহমান পাটওয়ারী সম্প্রতি বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে যোগ দিয়েছেন। এর আগে তিনি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে ১৯৮০ সালে স্নাতক ও ১৯৮১ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। সাইফুর রহমান পাটওয়ারী তাঁর দীর্ঘ কর্মময় জীবনে দি সিটি ব্যাংক, মুসলিম কমার্শিয়াল ব্যাংক এবং ডাচ্-বাংলা ব্যাংকেও কাজ করেছেন। তিনি দেশে-বিদেশে বিভিন্ন কর্মশালা ও সেমিনারে অংশ নেন।
বিজ্ঞপ্তি