সাউথ বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হলেন রফিকুল ইসলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মো. রফিকুল ইসলাম সম্প্রতি নতুন অনুমোদন পাওয়া বেসরকারি সাউথ বাংলা এগ্রি-কালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দিয়েছেন।এর আগে রফিকুল ইসলাম আল-আরাফাহ ইসলামী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষে ১৯৭৭ সালে পূবালী ব্যাংকে প্রবেশনারি কর্মকর্তা হিসেবে যোগ দিয়ে ব্যাংকিং কর্মজীবন শুরু করেন।এ ছাড়া রফিকুল ইসলাম বেসরকারি ন্যাশনাল, প্রাইম ও যমুনা ব্যাংকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি।