প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাউথইস্ট ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন অনুষদ, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ এবং কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের স্প্রিং সেমিস্টার-২০১৫ এর শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম সম্প্রতি ইউনিভার্সিটির তেজগাঁও ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন সিরডাপের মহাপরিচালক চেচেপ এফেন্দি। সভাপতিত্ব করেন ইউনিভার্সিটির উপাচার্য আনোয়ার হোসেন। স্বাগত বক্তব্য দেন রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আনোয়ারুল ইসলাম। বিজ্ঞপ্তি।