সাউথইস্ট ইউনিভার্সিটির আর্কিটেকচার বিভাগের নবীনবরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাউথইস্ট ইউনিভার্সিটির আর্কিটেকচার বিভাগের নবীনবরণ, প্রজেক্ট প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ের স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইউনিভার্সিটির আর্কিটেকচার বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মীর মোবাশ্বের আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এ ছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ইউনিভার্সিটির উপাচার্য এ এন এম মেশকাত উদ্দিন, সহ-উপাচার্য মো. হুমায়ুন কবীর চৌধুরী প্রমুখ। নবীনবরণ শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিজ্ঞপ্তি