সাউথইস্ট ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাউথইস্ট ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন অনুষদ, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ এবং কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ফল সেমিস্টারের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর তেজগাঁওয়ে ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। সম্মানিত অতিথি ছিলেন ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা উপাচার্য ও প্রফেসর ইমেরিটাস ড. এম শমশের আলী। সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন সহ-উপাচার্য অধ্যাপক মো. হুমায়ুন কবীর চৌধুরী। এতে স্বাগত বক্তব্য দেন রেজিস্ট্রার মেজর জেনারেল (অব.) কাজী ফকরুদ্দীন আহমেদ। বিজ্ঞপ্তি।