সাউথইস্ট ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর তেজগাঁওয়ে সাউথইস্ট ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস গত বুধবার উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপাচার্য আনোয়ার হোসেন। প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. রেজাউল করিম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল মো. আনোয়ারুল ইসলাম। অতিথিদের ধন্যবাদ জানান সহ-উপাচার্য মো. হুমায়ুন কবীর চৌধুরী। বিজ্ঞপ্তি।