সাউথইস্ট ইউনিভার্সিটির স্প্রিং সেমিস্টারের ওরিয়েন্টেশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাউথইস্ট ইউনিভার্সিটির স্কুল অব বিজনেস স্টাডিজ, স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং স্কুল অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের স্প্রিং সেমিস্টার-২০১৬-এর শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হয়। ইউনিভার্সিটির তেজগাঁওয়ের স্থায়ী ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন ইউনিভার্সিটির ইমেরিটাস অধ্যাপক এম শমশের আলী। সভাপতিত্ব করেন সহ-উপাচার্য মো. হুমায়ুন কবীর চৌধুরী। শিক্ষার্থীদের উদ্দেশে স্বাগত বক্তব্য দেন রেজিস্ট্রার মেজর জেনারেল (অব.) কাজী ফকরুদ্দীন আহমেদ। নিজ নিজ স্কুলের পরিচিতি তুলে ধরেন স্কুল অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের ডিন মোহাম্মদ আলী রশীদ, স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন সৈয়দ ফখরুল হাসান এবং স্কুল অব বিজনেস স্টাডিজের ডিন এ এফ এম মফিজুল ইসলাম। বিজ্ঞপ্তি।