সাউথইস্ট ও মার্কেন্টাইল ব্যাংকের লভ্যাংশ ঘোষণা
সাউথইস্ট ব্যাংক ২০ শতাংশ শেয়ার ও ১০ শতাংশ নগদ লভ্যাংশ এবং মার্কেন্টাইল ব্যাংক ২২ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে। আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে। সাউথইস্ট ব্যাংক: ব্যাংকটির পরিচালনা পর্ষদ ২০১০ সালের জন্য ২০ শতাংশ শেয়ার ও ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২২ মার্চ সকাল ১০টায় ঢাকার আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের ‘হল অব ফেমে’ অনুষ্ঠিত হবে। এজিএম রেকর্ড ডেট ৬ মার্চ। ব্যাংকটি আরও জানিয়েছে, ওই সময়ে শেয়ারপ্রতি আয় ৪৫.২০ টাকা, শেয়ারপ্রতি মোট সম্পদ মূল্য ২৪৭.৩৮ টাকা এবং নেট ওপেনিং ক্যাশ ফ্লো ৩১.৫৪ টাকা। মার্কেন্টাইল ব্যাংক: ব্যাংকটির পরিচালনা পর্ষদ ২০১০ সালের জন্য ২২ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে। ব্যাংকটির বিশেষ সাধারণ সভা (ইজিএম) ও বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১১ এপ্রিল। ইজিএম বেলা ১১টায় এবং এজিএম বেলা সাড়ে ১১টায় ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের ‘হল অব ফেমে’ অনুষ্ঠিত হবে। এজিএম ও ইজিএমের রেকর্ড ডেট ৮ মার্চ। ব্যাংকটি আরও জানিয়েছে, ওই সময়ে কর-পরবর্তী মুনাফা ১,৪২৫,৩৪০,০০০ টাকা, শেয়ারপ্রতি আয় ৪১.০৪ টাকা, শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য ২০৬.৯৩ টাকা এবং নেট ওপেনিং ক্যাশ ফ্লো ৩২.৫৫ টাকা।