সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের ন্যাচার অ্যান্ড এনভায়রনমেন্ট ক্লাব ও রেইন ফোরামের যৌথ উদ্যোগে ‘রেইন ওয়াটার হারভেস্টিং: আরবান পারস্পেকটিভ’ বিষয়ক সেমিনার তেজগাঁওয়ে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের সেমিনার হলে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এন এম মেশকাত উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এম কামালউদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক এম শমশের আলী। রেইন ফোরামের প্রেসিডেন্ট সৈয়দ আজিজুল হক, সেক্রেটারি ও প্রধান স্থপতি আশরাফুল আলম তাঁদের নিজ নিজ প্রেজেন্টেশন উপস্থাপন করেন। নেচার অ্যান্ড এনভায়রনমেন্ট ক্লাবের মডারেটর এবং স্থাপত্য বিভাগের শিক্ষক জুবাইদা গুলশান আরা সেমিনারে স্বাগত বক্তব্য দেন। বিজ্ঞপ্তি