সাউথইস্ট ব্যাংক ও ব্র্যাক ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাউথইস্ট ব্যাংক লিমিটেড এবং ব্র্যাক ব্যাংক লিমিটেডের মধ্যে সম্প্রতি এটিএম ও পিওএস সেবাবিষয়ক এক চুক্তি সম্পাদিত হয়।সাউথইস্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুল আলম এবং ব্র্যাক ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। ওই অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ইমতিয়াজ হাসিবসহ উভয় ব্যাংকের বিভাগীয় প্রধান এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই চুক্তির ফলে সাউথইস্ট ব্যাংকের গ্রাহকেরা তাঁদের এটিএম কার্ডের মাধ্যমে ব্র্যাক ব্যাংকের সব এটিএম ও পিওএস (পেমেন্ট অব সেলস) নেটওয়ার্ক থেকে দেশব্যাপী নগদ উত্তোলন এবং কেনাকাটার সুবিধা গ্রহণ করতে পারবেন। বিজ্ঞপ্তি।