সাউথইস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি হলো আইসিবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইসিবি ১০০ কোটি টাকার সাউথইস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি হয়েছে। এ ব্যাপারে সম্প্রতি একটি চুক্তি হয়েছে।সাউথইস্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুল আলম, আইসিবির উপমহাব্যবস্থাপক কামরুল ইসলাম আসাদ এবং সাউথইস্ট ব্যাংকের ফান্ড ম্যানেজার বা তহবিল ব্যবস্থাপক ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির প্রধান নির্বাহী শহিদুল ইসলাম এই চুক্তিতে সই করেন।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংক, ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি ও আইসিবির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।