সাউথইস্ট ব্যাংকে দুই ডিএমডি নিয়োগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাউথইস্ট ব্যাংকের দুই সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) এ কে এম নুরুল আলম ও এম কামাল হোসেইন সম্প্রতি পদোন্নতি পেয়ে উপব্যবস্থাপনা পরিচালক হয়েছেন। নুরুল আলম ২০০৪ সালে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে এই ব্যাংকে যোগ দেন এবং পদোন্নতি পেয়ে ২০০৬ সালে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ২০১০ সালে এসইভিপি হন। নুরুল আলম ১৯৮০ সালে রূপালী ব্যাংকে শিক্ষানবিশ কর্মকর্তা হিসেবে যোগ দিয়ে কর্মজীবন শুরু করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।এম কামাল হোসেইন ২০০৩ সালে ভাইস প্রেসিডেন্ট হিসেবে সাউথইস্ট ব্যাংকে যোগ দেন। তিনি ১৯৮৩ সালে ন্যাশনাল ব্যাংকে শিক্ষানবিশ কর্মকর্তা হিসেবে যোগ দিয়ে কর্মজীবন শুরু করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রসাশনে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বিজ্ঞপ্তি।