সাউথইস্ট ব্যাংকে নতুন তিন ডিএমডি
সাউথইস্ট ব্যাংকে তিনজন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) সম্প্রতি পদোন্নতি পেয়ে উপ-ব্যবস্থাপনা পরি-চালক (ডিএমডি) হিসেবে যোগ দিয়েছেন। তাঁরা হলেন মঈনুদ্দীন চৌধুরী, মুহাম্মদ শাহজাহান ও গিয়াস উদ্দিন আহমেদ। মঈনুদ্দীন চৌধুরী ২০০৮ সালে এসইভিপি হিসেবে এ ব্যাংকে যোগ দেন। তিনি ১৯৮৪ সালে বাংলাদেশ স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং করপোরেশনে যোগ দেন। পরবর্তী সময়ে তিনি শিল্প ব্যাংক, বেসিক ব্যাংক ও প্রাইম ব্যাংকে দায়িত্ব পালন করেন। মুহাম্মদ শাহজাহান ১৯৭৯ সালে রূপালী ব্যাংকে অফিসার হিসেবে যোগ দেন। পরবর্তী সময়ে তিনি ন্যাশনাল ব্যাংক, এক্সিম ব্যাংক ও যমুনা ব্যাংকে দায়িত্ব পালন করেন। গিয়াস উদ্দিন আহমেদ ২০০৪ সালে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (এসভিপি) হিসেবে সাউথইস্ট ব্যাংকে যোগ দেন। তিনি ১৯৭৯ সালে জনতা ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে যোগ দেন। এরপর তিনি ন্যাশনাল ব্যাংক, এক্সিম ব্যাংক ও যমুনা ব্যাংকে কাজ করেন। বিজ্ঞপ্তি।