প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাউথইস্ট ব্যাংক লিমিটেডের দুই উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মোহাম্মদ গোফরান ও সহিদ হোসেন সম্প্রতি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন।গোফরান ২০০৩ সালে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (ইভিপি) হিসেবে এই ব্যাংকে যোগ দেন এবং পদোন্নতি পেয়ে ২০০৬ সালে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) ও ২০১০ সালে উপব্যবস্থাপনা পরিচালক হন।সহিদ হোসেন ২০০৩ সালে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (এসভিপি) হিসেবে সাউথইস্ট ব্যাংকে যোগ দেন এবং পদোন্নতি পেয়ে ২০০৫ সালে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (ইভিপি), ২০০৮ সালে এসইভিপি ও ২০১০ সালে ডিএমডি হন। বিজ্ঞপ্তি।