সাউথইস্ট ব্যাংকে নতুন দুই ডিএমডি নিযুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাউথইস্ট ব্যাংকের দুই সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) সহিদ হোসেন ও মোহাম্মদ গোফরান সম্প্রতি পদোন্নতি পেয়ে ব্যাংকের উপব্যবস্থানা পরিচালক (ডিএমডি) নিযুক্ত হয়েছেন। এর আগে সহিদ হোসেন ও মোহাম্মদ গোফরান যথাক্রমে ব্যাংকের এসইভিপির পদমর্যাদায় মানবসম্পদ ও করপোরেট ব্যাংকিং বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।সহিদ হোসেন ২০০৩ সালে সাউথইস্ট ব্যাংকে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (এসভিপি) হিসেবে যোগ দেন এবং পদোন্নতি পেয়ে ২০০৫ সালে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (ইভিপি) ও ২০০৮ সালে এসইভিপি হন। মোহাম্মদ গোফরানও ২০০৩ সালে এ ব্যাংকে ইভিপি হিসেবে যোগ দেন এবং ২০০৬ সালে পদোন্নতি পেয়ে এসইভিপি হন। তিনি ১৯৭৭ সালে পূবালী ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে যোগ দিয়ে কর্মজীবন শুরু করেন। বিজ্ঞপ্তি।