সাউথইস্ট ব্যাংকের এমডি হয়েছেন সহিদ হোসেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহিদ হোসেন সম্প্রতি সাউথইস্ট ব্যাংক লিমি-টেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) থেকে পদোন্নতি পেয়ে ব্যবস্থাপনা পরিচালক হয়েছেন।সহিদ হোসেন ২০০৩ সালে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে এই ব্যাংকে যোগ দেন।এরপর তিনি পদোন্নতি পেয়ে পর্যায়ক্রমে ২০০৫ সালে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, ২০০৮ সালে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, ২০১০ সালে উপব্যবস্থাপনা পরিচালক ও ২০১২ সালে এএমডি হন।সহিদ হোসেন ১৯৮৩ সালে ন্যাশনাল ব্যাংকে শিক্ষানবিশ কর্মকর্তা হিসেবে যোগ দিয়ে কর্মজীবন শুরু করেন। এরপর তিনি এক্সিম ব্যাংক ও যমুনা ব্যাংকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। জনাব হোসেন ১৯৮০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি ব্যাংকিং বিষয়ে বিভিন্ন কর্মশালা ও প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, ওমান, কাতার, চীন ও সৌদি আরব প্রভৃতি দেশে সফর করেন। বিজ্ঞপ্তি।