সাউথইস্ট ব্যাংকের কর্মশালা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাংকের কর্মকর্তাদের জন্য সম্প্রতি পরিবেশবান্ধব ব্যাংকিং ও ঝুঁকি ব্যবস্থাপনা শীর্ষক কর্মশালার আয়োজন করে সাউথইস্ট ব্যাংক।এতে ব্যাংকটির ঊর্ধ্বতন কর্মকর্তা ও শাখা প্রধানেরা অংশ নেন। সাউথইস্ট ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট এ কর্মশালার আয়োজন করে।কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. জাহাঙ্গীর আলম। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক খন্দকার মোরশেদ মিল্লাত, সাউথইস্ট ব্যাংকের উপদেষ্টা জাকির আহমেদ খান, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ গোফরান, ইভিপি মোস্তাফিজুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি।