প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাউথইস্ট ব্যাংকের প্রায়োরিটি ব্যাংকিং প্রোডাক্ট ‘এস্টিম’ ও কো-ব্র্যান্ডেড ‘মাস্টার কার্ড ওয়ার্ল্ড ক্রেডিট কার্ড’-এর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে গত শনিবার ঢাকার একটি স্থানীয় হোটেলে উপস্থিত ছিলেন সাউথইস্ট ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান আলমগীর কবির, সাবেক চেয়ারম্যান ইউসুফ আবদুল্লাহ হারুন, সাবেক চেয়ারম্যান ও পরিচালক আজিম উদ্দিন আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক সহিদ হোসেন। এস্টিম গ্রাহকদের জন্য সব সময় একজন ডেডিকেটেড রিলেশনশিপ অফিসার নিয়োজিত থাকবেন। তাঁরা বিনা মূল্যে লকার সার্ভিস, চেক বই, কম্প্রিহেনসিভ হেলথ সার্ভিসেস, লাইফ ইন্স্যুরেন্স সুবিধা, মাস্টার কার্ড ওয়ার্ল্ড ক্রেডিট কার্ড, ভেহিকল ট্র্যাকিং সিস্টেম, বৈদেশিক বিমা-সুবিধা উপভোগ করবেন। বিজ্ঞপ্তি