সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের একটি হোটেলে সম্প্রতি সাউথইস্ট ব্যাংক লিমিটেডের বার্ষিক ব্যবস্থাপক সম্মেলন-২০১১ অনুষ্ঠিত হয়েছে।সম্মেলনে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুল আলম। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান আলমগীর কবির। সম্মেলনে ব্যাংকের উপদেষ্টা জাকির আহমেদ খানসহ পরিচালক, উপব্যবস্থাপনা পরিচালক, সব শাখাপ্রধান ও প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানেরা উপস্থিত ছিলেন। আলমগীর কবির সাউথইস্ট ব্যাংকের অর্জিত সার্বিক সাফল্যে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, নিয়মনীতি মেনে ব্যাংকের ব্যবসা ক্রমান্বয়ে আরও সামনের দিকে এগিয়ে নিতে হবে। বিজ্ঞপ্তি।