সাউথইস্ট ব্যাংকের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাউথইস্ট ব্যাংকের সদ্য নিয়োগ পাওয়া প্রবেশনারি অফিসারদের জন্য আয়োজিত মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স সম্প্রতি ঢাকার মিরপুরের বিআইবিএমে সম্পন্ন হয়েছে।ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ইমতিয়াজ হাসিব সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের মানবসম্পদ বিভাগের ভাইস প্রেসিডেন্ট লে. কর্নেল (অব.) মো. আবদুর রফিক, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মো. আবুল কালাম হাওলাদার, বিআইবিএমের মহাপরিচালক বন্দনা সাহা, কোর্স সমন্বয়কারী মোহাম্মদ মোশাররফ হোসেন ও তাহমিনা রহমান।সৈয়দ ইমতিয়াজ হাসিব অংশগ্রহণকারীদের প্রশিক্ষণলব্ধ জ্ঞান দক্ষতার সঙ্গে কর্মক্ষেত্রে প্রয়োগের জন্য আহ্বান জানান। বিজ্ঞপ্তি।