সাউথইস্ট ব্যাংকের মোবাইল রেমিট্যান্স কার্যক্রম উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাউথইস্ট ব্যাংক বিদেশ থেকে পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী-আয়ের অর্থ মোবাইল ফোনের মাধ্যমে গ্রাহকদের হাতে নিরাপদে ও তাৎক্ষণিকভাবে পৌঁছে দেওয়ার কার্যক্রম শুরু করেছে।গ্রামীণফোনের সহযোগিতায় সাউথইস্ট ব্যাংক এই রেমিট্যান্স কার্যক্রম শুরু করে। সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুল আলম এবং গ্রামীণফোনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা রায়হান শামসি সম্প্রতি এ কার্যক্রমের উদ্বোধন করেন।উদ্বোধনী অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংকের উপদেষ্টা জাকির আহমেদ খান, সাউথইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিসের উপদেষ্টা ফারুক আহমাদ সিদ্দিকীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।