সাউথইস্ট ব্যাংকের লকার সেবায় বিমাসুবিধা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশব্যাপী লকার সেবা দিতে সাউথইস্ট ব্যাংক লিমিটেড গ্রীন ডেল্টা ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের বিমাসুবিধা গ্রহণ করেছে।এ উপলক্ষে সম্প্রতি ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে লকার বিমা পলিসির একটি চুক্তি স্বাক্ষর হয়। গ্রীন ডেল্টা ইনস্যুরেন্সের অতিরিক্ত ব্যবস্থাপনা পরািলক এ এস এ মুইজ সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুল আলমের হাতে এ সংক্রান্ত একটি পলিসি তুলে দেন।এ সময় গ্রীন ডেল্টার সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মুনির আহমেদ ও ভাইস প্রেসিডেন্ট খায়ের উদ্দীন চৌধুরী এবং সাউথইস্ট ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ইমতিয়াজ হাসিব ও ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মো. আবুল কালাম হাওলাদার উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।